গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Video News কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস : দেখাতেই পারলেন না অগ্নিহোত্রী

    কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস : দেখাতেই পারলেন না অগ্নিহোত্রী

    0
    106

    কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ করতেই পারলেন না বিবেক অগ্নিহোত্রী। নায়ক মিঠনপুত্র নমাশি চক্রবর্তী, নায়িকা সিমরাত কউর, প্রযোজক পল্লবী যোশি সহ ছবির অন্য স্টার ক্রুদের নিয়ে কলকাতার আইটিসি রয়্যালে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ট্রেলারের প্রিভিউ করতে গিয়ে বিবেক অগ্নিহোত্রী এবং তার সঙ্গীরা আবিষ্কার করেছেন সমস্ত তার কাটা। এর কারণ জানতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানোহয় ট্রেলার প্রদর্শনে বারণ করা হয়েছে। তবে কে বা কারা তা জানান নি। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন বিবেক। তাঁর অভিযোগ এর আগেও কাশ্মীর ফাইলসের সময় এরাজ্যে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয়েছে।