গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সাউথ ব্লক থেকে সেন্ট্রাল ভিস্তায় স্থানান্তর পিএমও অফিসের

    সাউথ ব্লক থেকে সেন্ট্রাল ভিস্তায় স্থানান্তর পিএমও অফিসের

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    স্বাধীনতার ৭৮ বছর পর সাউথ ব্লকে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী মাসে কয়েকশো মিটার দূরে এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে চলেছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় এক্সিকিউটিভ এনক্লেভটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অন্যান্য শীর্ষ সরকারি অফিসগুলিও সেখানে স্থানান্তরিত করা হবে সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে।
    পিএমও ছাড়াও, এক্সিকিউটিভ এনক্লেভে মন্ত্রিপরিষদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং একটি কনফারেন্সিং সুবিধা রয়েছে। নতুন পিএমওটি প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছিও অবস্থিত। নতুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামকরণ কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নামকরণের ধারার সঙ্গে সামঞ্জস্য রেঙ্গে করা হতে পারে।
    তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি চান প্রধানমন্ত্রীর কার্যালয় জনসেবার স্থান হয়ে উঠুক। প্রধানমন্ত্রীর কার্যালয় জনগণের প্রধানমন্ত্রীর কার্যালয় হওয়া উচিত।