গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Hooghly তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার খানাকুল

    তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার খানাকুল

    0
    213
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসআইআর-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার হুগলির খানাকুল। পুলিশের সামনেই একে অপরের দিকে লাঠি নিয়ে তেড়ে যায়।

    ইট দিয়ে হামলা করে। বলপাই এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ২ পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। ঘটনার পরেই খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

    পাল্টা বিজেপি বিধায়কের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ শুরু করে তৃণমূলও। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।