গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Coochbehar কোচবিহারে তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার

    কোচবিহারে তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার

    0
    540
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কোচবিহারে তৃণমূল পঞ্চায়েত প্রধানের পুত্র তৃণমূল নেতা অমর রায়কে খুনের ৮ দিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বিনয় রায়ের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে।
    মনে করা হচ্ছে ৯এমএম পিস্তলটি দিয়েই ভরা বাজারে অমর রায়কে খুন করা হয়েছিল। পুলিশের দাবি যুবনেতা অমর রায়ের সঙ্গে বিনয়ের পুরনো শত্রুতা ছিল। সেখান থেকেই এই খুনের ঘটনা। তবে বিনয় একা নন, আরও কয়েকজন এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছে পুলিশ।
    চুরি, ছিনতাই, পকসো সহ বেশকিছু মামলায় অভিযুক্ত বিনয়। পুলিশ সুপার জানিয়েছেন অভিযুক্ত গত ৯ বছর ধরে শিলিগুড়িতে থাকেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।