এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন

0
137
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সদর দফতরে সভায় রাধাকৃষ্ণনের নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে।

জগদীপ ধনখড়ের উত্তরসূরী নির্বাচনের দায়িত্বভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর ছেড়ে দিয়েছেল এনডিএ-র শরিক দলগুলি। আগামী ২১ অগাস্ট মনোনয়ন জমা দেবেন সিপি রাধাকৃষ্ণন। আগামী ৯ সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিরোধীরা এখনও পর্যন্ত নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। উল্লেখ্য রাধাকৃষ্ণন এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল এবং তেলেঙ্গানার অতিরিক্ত রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলেছেন।

পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কোয়েম্বাটুর থেকে পদ্মফুল প্রতীকে দুবার লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও ছিলেন সিপি রাধাকৃষ্ণন।