গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata এসএসসি অভিযানের আগে গ্রেফতার চাকরিহারা সুমন

    এসএসসি অভিযানের আগে গ্রেফতার চাকরিহারা সুমন

    0
    95
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অডিয়োকাণ্ডে নাম জড়ানোর অভিযোগে এসএসসি ভবন অভিযানের আগেই মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসকে হুগলির আদিসপ্তগ্রাম থেকে আটক করেছে পুলিশ।

    সোমবার ভোরে চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি দল সুমনদের বাড়িতে পৌঁছোয়। সেখানে তল্লাশিও চালানো হয় বলে দাবি পরিবারের। রবিবারই সাংবাদিক বৈঠক করে এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর হামলার পরিকল্পনার একটি অডিয়ো প্রকাশ্যে এনেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। অডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। তাতে শোনা যাচ্ছিল, পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার পরিকল্পনা করছেন চাকরিহারা শিক্ষকেরা। এমনকি আগুন লাগিয়ে দেওয়ারও পরিকল্পনা করা হয়েছিল সেই ফোনালাপে। পুলিশের দাবি ছিল, এতে সুমন জড়িত রয়েছেন। সুমনের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ পুলিশের একটি দল সুমনদের ব্যান্ডেলের বাড়িতে পৌঁছোয়।

    সে সময় সুমন সেখানে ছিলেন না। এর পর তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে অভিযোগ। এর কিছু ক্ষণের মধ্যেই আদিসপ্তগ্রাম থেকে আটক করা হয় সুমনকে।