গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ওয়ার টু’ মুক্তির দু’ দিনে ১০০ কোটি

    ওয়ার টু’ মুক্তির দু’ দিনে ১০০ কোটি

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স

    অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত ওয়ার টু সিনেমা মুক্তির মাত্র দু দিনের মধ্যে ১০০ কোটির বাণিজ্য অতিক্রম করেছে।মুক্তির আগে থেকেই দর্শকমহলে উন্মাদনা তৈরি হয়েছিল, এবং মুক্তির পর সেই ভালোবাসা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

    বক্স অফিসের বিপুল সাফল্যের পর নায়ক হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং নায়িকা কিয়ারা আদবানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক ও ফলোয়ারদের ধন্যবাদ জানিয়েছেন।হৃতিক রোশন লিখেছেন, কবীরের দুনিয়ায় যুদ্ধ জিতে গেলেও এই ওয়ার চলতে থাকুক।সিনেমাহলে মাতামাতি এবং ভালোবাসা তাঁকে সত্যিই আপ্লুত করেছে। কবীর তাঁর অভিনীত চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে। অন্যদিকে,জুনিয়র এনটিআর জানিয়েছেন, দর্শকদের ভালোবাসা প্রত্যক্ষ করছেন। বিক্রম চরিত্রকে ভালোবাসার জন্য দর্শকদের ধন্যবাদ। তাঁদের পরিশ্রম এবং দর্শকরা যে পাশে ছিলেন, তা তাঁদের সাহস জুগিয়েছে।

    কিয়ারা আদবানি লিখেছেন, আপনাদের ভালোবাসা কতটা জোরাল তা ইতিমধ্যেই দেখেছেন। দর্শকের আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।