গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বৃষ্টিতে ভাসছে মুম্বই, জারি লাল সতর্কতা

    বৃষ্টিতে ভাসছে মুম্বই, জারি লাল সতর্কতা

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স
    প্রবল বৃষ্টির কারণে মুম্বইয়ের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরসভা। বিভিন্ন এলাকায় জল জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বইয়ে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। শহরের বহু জায়গায় জল জমে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নিত্যযাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
    সিয়ন এলাকার গান্ধী মার্কেটে জল জমেছে। আন্ধেরি সাবওয়ে জলমগ্ন হয়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। প্রবল বৃষ্টির কারণে বৃহমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সোমবার শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে। মিউনিসিপ্যাল কমিশনার ভূষণ গগরানি সমস্ত নাগরিক দফতরকে বিপর্যয় মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
    যানজটের কারণে যাতে নাগরিক জীবনে যাতে ব্যাহত না হয় তা সামলাতে তৎপর মুম্বই পুলিশ। পরিস্থিতি সামলাতে বহু পুলিশ মোতায়েন রয়েছে মুম্বইয়ের রাস্তায়। পাশাপাশি নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে। যে কোনও সাহায্য বা তথ্যের জন্য হেল্পলাইন ১৯১৬ নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে বৃহম্মুম্বই পুরসভা।