
তরুণীর দেহ খুঁজতে গিয়ে আনন্দপুরের খালে উঠে এল যুবকের দেহ। স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যান পঞ্চান্নগ্রামের তরুণী।
মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সঙ্গী যুবকের বিরুদ্ধে। খালের পাশ থেকে উদ্ধার হয় স্কুটি ও মোবাইল ফোন। এরপরেই অভিযোগ ওঠে বছর তেইশের ওই তরুণীকে মারধর করে খালে ফেলে দিয়েছে সঙ্গী যুবক। স্থানীয়দের দাবি কয়েকদিন ধরেই আনন্দপুরে চিনা মন্দির খালপাড় এলাকায় স্কুটি চালানো শিখছিলেন রনিতা বৈদ্য। সঙ্গে থাকতেন পঞ্চান্নগ্রামেরই যুবক রোহিত আগরওয়াল। অভিযোগ সোমবার রাতে দুজনের মধ্যে বচসা বাধে। ওই যুবক তরুণীকে মারধর করে খালে ফেলে দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।
এরপরেই যুবকের দেহ উদ্ধার হয়েছে। স্কুটি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই খালে পড়ে গিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
