
হাতমুখ বেঁধে স্বামীকে খুনের পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী ও সৎ ছেলে। ঘটনার জেরে শোরগোল পড়েছে মালদার ইংরেজবাজারের নরসিংহ কুপ্পা এলাকায়।
জানা গিয়েছে সোমবার রাতে স্ত্রী এবং সৎ ছেলে মিলে যদুভূষণ দাস নামে ওই ব্যক্তিকে হাত-পা বেঁধে মারধর করা হয়। এরপর কোদাল, হাঁসুয়া দিয়ে কোপানো হয়। রক্তাক্ত দেহ ঘরের মধ্যেই রেখে দেয় মা, ছেলে।
এরপর সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দয়া দাস এবং সৎ ছেলে বিক্রম মণ্ডল। খুনের অভিযোগ মা এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।ঠিক কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ।
