গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মুম্বইয়ে ভারী বৃষ্টির বলি অন্তত ১২, বিপর্যস্ত রেল-বিমান

    মুম্বইয়ে ভারী বৃষ্টির বলি অন্তত ১২, বিপর্যস্ত রেল-বিমান

    0
    227
    ছবি সৌজন্যে : এক্স
    ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই, যার ফলে রেল ও বিমান পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ভারী বৃষ্টির বলি হয়েছেন অন্তত ১২ জন। ভারী বৃষ্টিতে নাজেহাল দেশের বাণিজ্যনগরী। জলের তলায় চলে গিয়েছে শহরের বহু রাস্তা। বন্ধ স্কুল-কলেজ। একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
    পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্রসৈকতগুলিও। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের বেশ কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ের পূর্বের শহরতলি ভিক্রোলিতে। তবে বৃহস্পতিবারের আগে মহারাষ্ট্রে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি, জোয়ারেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। এখনও পর্যন্ত দুর্যোগজনিত নানা দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। মঙ্গলবারও মুম্বই, ঠাণে এবং রায়গড়ের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওই এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও প্রবল বর্ষণের আশঙ্কা।
    প্রশাসনের তরফে সব রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দলগুলিও। দুর্যোগের কারণে মঙ্গলবার মুম্বই, ঠাণে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। ভারী বৃষ্টির পাশাপাশি জোয়ারের আশঙ্কা থাকায় সমুদ্র উপকূলবর্তী মেরিন ড্রাইভ, ওরলি, বান্দ্রা কার্টার রোড এবং মাধ দ্বীপে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।