প্রয়াত অধ্যাপক অভিনেতা অচ্যুৎ পোটদার

0
162
ছবি সৌজন্যে : এক্স
প্রয়াত বলিউড অভিনেতা অচ্যুৎ পোটদার। সোমবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন অভিনেতা। আমির খান অভিনীত থ্রি ইডিয়টস ছবির রাগী অধ্যাপক হিসাবে এখনও তাঁকে মনে রেখেছেন দর্শক। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
অচ্যুৎ প্রথম থেকেই অভিনেতা ছিলেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকী, বহু বছর কাজ করেছেন ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও। তারপর আটের দশকে সিনেমায় অভিনয় শুরু করেন।
শুধু থ্রি ইডিয়টস ছবিই নয়, অভিনয় করেছেন আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে থেকে দাবাং ২, লগে রহো মুন্নাভাই, পরিণীতা-র মতো জনপ্রিয় ছবিতেও। বলিউড ছাড়াও অভিনয় করেছেন বেশ কিছ মারাঠি ছবিতেও। তাঁর ঝুলিতে রয়েছে প্রায় ১২৫ টি ছবি। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।