গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National কনস্টেবলকে ধাক্কা রাহুলের গাড়ির, হুলস্থূল ভোটার অধিকার যাত্রায়

    কনস্টেবলকে ধাক্কা রাহুলের গাড়ির, হুলস্থূল ভোটার অধিকার যাত্রায়

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারে গয়ায় এক পুলিশ কনস্টেবলকে রাহুল গান্ধীর গাড়ি ধাক্কা দিতেই হুলস্থুল পড়ে যায় চারিদিকে। ভোট অধিকার যাত্রার সময়ই এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
    যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর গাড়ি যখন যাচ্ছিল, সেই সময় সাংসদের গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা দেয়। পেশায় পুলিশ কর্মী ওই কনস্টেবলের গায়ে ধাক্কা লাগে রাহুল গান্ধীর গাড়ির।
    আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে এরপর দেখা যায় রাস্তার উপরই শুয়ে পড়তে। বিহার পুলিশের ওই কনস্টেবল যখন আহত অবস্থায় রাস্তার উপর শুয়ে পড়েন, তখন গাড়ি থেকে বেরিয়ে আসেন রাহুল গান্ধী খোদ। আর তখনই হুলস্থুল শুরু হয়ে যায়।