গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports রোনালদো-জর্জিনা : ইতিহাসের ব্যয়বহুল বিয়ে

    রোনালদো-জর্জিনা : ইতিহাসের ব্যয়বহুল বিয়ে

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ ন’ বছরের অপেক্ষার অবসান ঘটালেন। সম্প্রতি তারা নিজেদের এনগেজমেন্টের খবর প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। আংটি দেখেই বোঝা যায়, এই সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি হতে যাচ্ছে রাজকীয়।

     জর্জিনার হাতে যে হীরের আংটি জ্বলজ্বল করছে, সেটি নাকি ১৫ থেকে ২০ ক্যারেট ওজনের।বিশেষজ্ঞদের মতে, এর দামই সহজে ১৫ লাখ পাউন্ডের ওপরে। আর যদি আংটির দিকে তাকিয়েই বিচার করা যায়, তবে তাদের আসন্ন বিয়ে হতে যাচ্ছে সত্যিকারের এক মিলিয়ন-ডলার ইভেন্ট।ব্র্যান্ড বিশেষজ্ঞ ডিলান ডেভি জানিয়েছেন, রোনালদো–জর্জিনা হয়তো বিয়ের জন্য ব্যয় করবেন ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।তার ভাষায়, যখন আংটির দামই দেড় মিলিয়নের বেশি, তখন অনুমান করা যায় বিয়ের বাজেট কতটা হতে পারে। গন্তব্য ভেন্যু, কৌচার পোশাক,বিশ্বমানের শিল্পীর পারফরম্যান্স, ভিআইপি অতিথিদের যাতায়াত আর নিরাপত্তা,সব মিলিয়ে এটি হতে পারে যুগের সবচেয়ে আলোচিত বিয়ে।অন্যদিকে,এই বিয়ের অতিথি তালিকাও যে কম চমকপ্রদ হবে না, তা বলাই যায়। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি থেকে শুরু করে ডেভিড বেকহ্যাম, রাফায়েল নাদাল কিংবা অ্যান্থনি জোশুয়ার মতো তারকারা থাকতে পারেন ভিআইপি সারিতে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ আয়োজন শুধু রোনালদো ও জর্জিনার ব্যক্তিগত উদ্‌যাপন নয় বরং তাদের ব্র্যান্ড পরিচয়কেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। যেমনটা ঘটেছিল ডেভিড–ভিক্টোরিয়া বেকহ্যামের বিয়ের পর।

    উল্লেখ্য,রোনালদো এতদিন ছিলেন ব্যাচেলর ব্র্যান্ড,একক ক্রীড়া আইকন, যিনি সমগ্র বিশ্বে বাজারজাতযোগ্য। আর জর্জিনা শুধু সঙ্গী নন বরং তিনি নিজেও এক শক্তিশালী প্রভাবশালী মুখ।দুজনের মেলবন্ধন নতুন করে গড়ে তুলবে রোনালদো–রদ্রিগেজ ব্র্যান্ড, যা হতে পারে আগামী দিনের অন্যতম সফল লাইফস্টাইল আইকন।