গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur খড়গপুর স্টেশনে লোহার বিমের তলায় পিষ্ট শিশু

    খড়গপুর স্টেশনে লোহার বিমের তলায় পিষ্ট শিশু

    0
    458
    ছবি সৌজন্যে : নিজস্ব
    খড়গপুর স্টেশনে লোহার বিম পড়ে মৃত্যু হয়েছে ৮ বছরের শিশুর। মঙ্গলবার সকালে রেলস্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে।
    বেশ কয়েকমাস ধরে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চলছে খড়গপুরে। ওই কাজের জন্য প্ল্যাটফর্মের মাঝে একটি বিশালাকার লোহার বিম দাঁড় করানো ছিল। ভবঘুরে শিশুটি লোহার বিমটির নিচে খেলছিল। হঠাৎ করেই প্রচণ্ড শব্দে বিমটি পড়ে যায়। পিষ্ট হয়ে যায় শিশুটি। প্ল্যাটফর্মেই চিকিৎসক পরীক্ষা করে মৃত্যু হয়েছে বলে জানান। এরপর খড়গপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    খবর পেয়ে পরিদর্শনে যান ডিএসপি, আইসি জিআরপি। শিশুটির পরিবার স্টেশন চত্বরেই থাকে বলে জানা গিয়েছে।