গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

    ২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

    0
    83
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আর্জি দায়ের হয়েছিল, তার সব ক’টি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। খারিজ রাজ্য এবং এসএসসির রিভিউ পিটিশনও। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে।
    মঙ্গলবার সেই সব আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে এর আগে গত ৩ এপ্রিল এসএসসির ২৫ হাজার ৭৩৫ চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট জানিযেছিল, তথ্য সঠিক না থাকার কারণে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি।
    সেই কারণে পুরো প্যানেলটাই বাতিল করা হচ্ছে। শুধু প্যানেল বাতিল করা নয়, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি-কে। দাগি তথা চিহ্নিত অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে। ৩ মে রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন জানায়।