গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Video News বিচারব্যবস্থার প্রতি ভরসা উঠে গেল, বলছেন চাকরিহারারা

    বিচারব্যবস্থার প্রতি ভরসা উঠে গেল, বলছেন চাকরিহারারা

    0
    139

    ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ বিবেচনার আর্জি খারিজ হতেই ভেঙে পড়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। আদালতে রিভিউ পিটিশন খারিজ হতেই চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল, সুমন বিশ্বাসর বলেছেন সুপ্রিম কোর্টে বিচার চাইতে গিয়েছিলেন, উল্টে চোরদেরকেই প্রোটেকশন দেওয়া হয়েছে। তাঁরা বলেছেন এই রায়ে বিচারব্যবস্থার প্রতি ভরসা উঠে গিয়েছে। চোরেদের সাজা হল না অথচ যারা নির্দোষ তাদেরই সাজা ঘোষণা হয়ে গিয়েছে। বিচারপতির বলেছেন যাঁরা অনটেন্ডেড ছিলেন, তাঁদের গ্রেটেস্ট এক্সটেন্টে সুযোগ দেওয়া হয়েছে। এই ধরণের নিয়োগ বাতিল হলে আনটেন্ডেডদের মনে যন্ত্রণা হবে এটা স্বাভাবিক। এসএসসি মাত্র ১০ নম্বর তাদের বেনিফিট দিয়েছে। সুবল সরেন স্যার চিন্তায় হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। অনেকেই সেই অবস্থার সম্মুখীন। এই রায় বোঝা যাচ্ছে চাকরিহারাদের জীবনের কোনও দাম নেই। নির্দোষদের জন্য কী পদক্ষেপ করা যায় তা এসএসসিকে ঠিক করতে হবে। নইলে এত জীবনের দায় নিতে হবে সরকারকে।