গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia চাকদহের ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতি!

    চাকদহের ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতি!

    0
    267
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকদহে বেসরকারি ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছ। নদিয়ার চাকদহ থানার অন্তর্গত লালপুরে চাকদহ-বনগাঁ রোডের উপর অবস্থিত ওই বেসরকারি ব্যাঙ্কে দু’জন মুখোশধারী দুষ্কৃতী ঢুকে পড়ে।
    তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্কের সোনা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ দুই দুষ্কৃতী হঠাৎ ব্যাঙ্কে প্রবেশ করে। ব্যাঙ্কে ঢুকেই সদর দরজার শাটার নামিয়ে দেয়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের ভয় দেখায়। তারপর ব্যাঙ্কের ভিতরে থাকা সমস্ত সোনার গয়না দুটি ব্যাগে ভরে নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীরা পালানোর আগে বাইরে থেকে শাটার নামিয়ে দেয়। ফলে ব্যাঙ্কের কর্মীরা সঙ্গে সঙ্গে বাইরে যোগাযোগ করতে পারেননি।
    কিছু সময়ের জন্য ভিতরেই আটকে পড়েন তাঁরা। পরবর্তীতে ডাকাতির ঘটনার খবর পেয়ে চাকদহ থানা থেকে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ। কর্মীদের উদ্ধার করে। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।