
প্রেমের মোহে স্বামী ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নিজের তিন বছরের কন্যাকে আছাড় মেরে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মা ও প্রেমিক’কে।
জানা গিয়েছে, রায়দিঘি এলাকার বাসিন্দা পেশায় বাস কন্ডাক্টর তাজউদ্দিন মোল্লার সঙ্গে পারুলিয়া কোস্টাল থানার কামারপুলের এক গৃহবধুর নাজিরা বিবি প্রেমের জালে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে নাজিরা বিবি তাজ উদ্দিন মোল্লার সঙ্গে অন্ধ্রপ্রদেশে পালিয়ে যান। সেই সময় নাজিরা বিবির স্বামী আজাহার লস্কর পারুলিয়ায় কোস্টাল থানায় তার স্ত্রী তিন বছরের মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে একটি নিখোঁজ ডায়েরি করেন। অন্যদিকে নাজিরা বিবি ও তাজউদ্দিন মোল্লার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে তিন বছরের শিশু কন্যা। এই ভেবে নাজিরা বিবি তার শিশুকন্যাকে আছাড় মেরে খুন করে। পরে অন্ধ্রপ্রদেশের কোন একটি থানার পুলিশকে জানায় তারা স্বামী-স্ত্রী বাড়িতে ছিল না মেয়েটি মাথায় আঘাত লেগে মারা যায়। পুলিশ একটি ইউ ডি কেস করে বডি ছেড়ে দেয়।
অন্ধ্রপ্রদেশে ওই মেয়েটিকে পরে কবর দেয় তারা। আজাহার লস্করের ডাইরির ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে প্রথমে তাজ উদ্দিন মোল্লা ও প্রেমিকা নাজিরা বিবি’কে অন্ধ্রপ্রদেশে গিয়ে আটক করে আনেন।








