গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লির ৫০টির বেশি স্কুলে হুমকি ইমেল, আতঙ্কে পড়ুয়ারা

    দিল্লির ৫০টির বেশি স্কুলে হুমকি ইমেল, আতঙ্কে পড়ুয়ারা

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স
    আবারও দিল্লির ৫০টি স্কুলে বোমাতঙ্ক ইমেল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। তবে কোন কোন স্কুলে এই হুমকি বার্তা গিয়েছে, তা এখনও পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি।
    খবর পাওয়ামাত্রই স্কুলগুলিতে পৌঁছেছে পুলিশ। রয়েছে বম্ব স্কোয়াডও।হুমকি ইমেল নজরে আসার সঙ্গে সঙ্গেই স্কুলগুলি খালি করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি অভিযান। দিল্লির এক পুলিশ কর্তা জানিয়েছেন, সতর্কতামূল ব্যবস্থা হিসাবেই স্কুল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোনও স্কুলে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে ইমেলগুলি ভুয়ো, সেই দাবি এখনই করতে নারাজ পুলিশ। কে বা কারা এই ইমেল করল, তা এখনও জানা যায়নি।
    পুলিশের মতে, বোমাতঙ্ক কাটার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। কোন আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হবে।