গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের

    অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সি বি আই দপ্তরে গিয়ে ডিল করে এসেছেন, আর জি কর কাণ্ডে অভয়ার বাবা-মায়ের মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ।

    মেয়ের ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন অভয়ার বাবা-মা। নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন তাঁরা। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। অভিযোগ করেছিলেন টাকা খেয়ে তদন্ত প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। আরও অভিযোগ ছিল সিজিওয় গিয়ে ডিল ফাইনাল করিয়েছেন কুণাল ঘোষ।

    সংবাদমাধ্যমের কাছে এই বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ।