গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ভারতের প্রতি তেলে আরও বেশি ছাড় রাশিয়ার

    ভারতের প্রতি তেলে আরও বেশি ছাড় রাশিয়ার

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানি উপেক্ষা করে দু’মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাত দিয়েছে ভারতের দুই তৈল শোধন সংস্থা। গত কয়েকমাসে রুশ তেলের উপর ছাড়ের পরিমাণ কমানো হয়েছিল।
    সেই ছাড়ের পরিমাণ ফের বাড়িয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে বুধবার জানা যায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য বিপুল পরিমাণ তেলের বরাত দেওয়া হয়েছে। তার কারণ সম্প্রতি ব্যারেলপ্রতি তিন ডলার ছাড় দেওয়া হয়েছে উরালের তেলে। হিসাব অনুযায়ী, এই ছাড়ের অঙ্কটা ৫ শতাংশ। ভারত প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি এবং ব্যবহার করে।
    ফলে প্রতি ব্যারেলে তিন ডলার ছাড়টাই শেষ পর্যন্ত ভারতের জন্য বিরাট অঙ্কের সাশ্রয় হবে। দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার থেকেও ব্যয় কমবে।