ময়নাতদন্তে ২ রকম রিপোর্ট, সাফাই রাজ্যের

0
92
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

খেজুরিতে ২ বিজেপি কর্মীর ময়নাতদন্তে ২ ধরণের রিপোর্টে হাইকোর্ট প্রশ্ন তুলতেই সাফাই দিয়েছে রাজ্য। ২ ময়নাতদন্তে রিপোর্টে একাধিক পার্থক্য হতে পারে একাধিক কারণে।

ময়নাতদন্তের পরে দেহ যথাযথ সংরক্ষণ না হলেও পার্থক্য হতে পারে। দেহে পচনের কারণেও দেহে নতুন চিহ্ন তৈরি হতে পারে। ১০০ কিমি দূরে দেহ নিয়ে আসা হয়েছিল সেক্ষেত্রেও দেহে নতুন চিহ্ন হতে পারে। পচনের কারণে দেহ পরিবর্তন আসতে পারে বলে আদালতে দাবি করেছে রাজ্য। ১১ জুলাই খেজুরিতে রাতে জলসা দেখতে গিয়ে উদ্ধার হয়েছিল ২ বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের দেহ। পরিবারের তরফে প্রথম থেকেই খুনের অভিযোগ করা হচ্ছিল। প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে বলা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ বিজেপি কর্মীরা। পরে দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার।

এরপর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে এসএসকেএমে তিন চিকিৎসকের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টেই বলা হয় মৃতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।