রোদ উঠল মুম্বইতে, বৃহস্পতিতেও বৃষ্টির সতর্কতা

0
174
ছবি সৌজন্যে : এক্স
টানা কয়েক দিন ধরে ভারী বৃষ্টির পর রোদ উঠেছে মুম্বই এবং সংলগ্ন এলাকায়! শহরের অলিগলিতে জল নেমেছে। আগের ছন্দে চালু হল বাস পরিষেবাও। তবে স্বস্তি বেশি ক্ষণ টিকবে না।
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারও মুম্বই-সহ উত্তর কোঙ্কণের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।তবে তাতে নতুন করে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা নেই।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, মুম্বইয়ের পাশাপাশি রাজ্যের দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের যে সব এলাকায় ভারী বৃষ্টি চলছে, সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব রকম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।