
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনের মামলায় বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এক লাখ টাকার বণ্ডে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।
পরেশ পাল ছাড়াও মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং কাউন্সিলর পাপিয়া ঘোষেরও জামিন মঞ্জুর হয়েছে। সিবিআই চার্জশিট দিলেও অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করেছেন। এই মর্মে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে পরেশ পাল জামিন পেলেও আদালত তাঁকে শর্ত বেধে দিয়েছে। নারকেলডাঙা থানার এলাকার শীতলাতলায় ঢুকতে পারবেন না তাঁরা। কাউকে হুমকি দেওয়া যাবে না। এমনকি দেশ ছাড়তে পারবেন না পরেশ সহ বাকিরা।
২০২১-এ কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় নাম জড়ায় পরেশ পালের। পরিবারের অভিযোগ ছিল তৃণমূল বিধায়ক এবং দুই কাউন্সিলরের মদতে অভিজিৎকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
