তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে : মোদী

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের। কলকাতায় মেট্রো প্রকল্প উদ্বোধনের আগে পোস্টে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন বাংলার উন্নতির জন্য বিজেপির ওপরেই ভরসা করছেন মানুষ।
শুক্রবার বিজেপির মিছিলে অংশ নেবেন বলেও পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করতে শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোড নোয়াপাড়া, জয়হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। বেলেঘাটার হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোয় সওয়ারি হবেন তিনি। ফাটা রেকর্ড বাজচ্ছেন বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেছেন ২০১৬, ২০২১, ২০২৪-র লোকসভা ভোটের সময় শুনেছেন।
তাঁর দাবি যে প্রকল্পগুলো উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই করেছেন। এতবছর না করে ভোটের সময় উদ্বোধন করে পাথরে নাম লিখতে চাইছেন।