সব সমাধান আদালতে নয়, সুপ্রিম কোর্টে কেন্দ্র  

0
101
ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
সব সমস্যার সমাধান আদালতের মাধ্যমে হওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির স্তরেই বিষয়টি মিটিয়ে ফেলা সম্ভব। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে এমনই সওয়াল করেছে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।
বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রশ্ন উঠেছিল— যদি কোনও রাজ্যপাল দীর্ঘদিন বিল আটকে রাখেন, রাজ্য সরকারের কী করণীয়? জবাবে তুষার মেহতা বলেছেন, কোনও রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। এর রাজনৈতিক সমাধান আছে।
অনেক সময় মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দল গিয়ে অনুরোধ জানায়— এই বিলগুলোর দ্রুত নিষ্পত্তি হোক। টেলিফোনেও সমাধান সম্ভব। তাঁর দাবি, সংবিধানে যখন কোনও নির্দিষ্ট সময়সীমা নেই, তখন আদালত নিজেরা তা বেঁধে দিতে পারে না।