জলে ভাসছে কলকাতা, দুর্যোগ চলবে সপ্তাহভর

0
133

সকাল থেকেই মেঘলা আকাশ, দুপুর গড়াতেই মুষলধারে বৃষ্টিতে কার্যত ভেসে গেল কলকাতা। কলকাতায় বিভিন্ন রাস্তা কার্যত জলের তলায় চলে যায়। প্রবল বৃষ্টির কারণে যানজট তৈরি হয় বিভিন্ন রাস্তায়। জমা জলে শিশুদের খেলতেও দেখা গিয়েছে। নতুন করে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে সপ্তাহভর দুর্যোগ চলবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।