গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল সুপ্রিম কোর্টের

    দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল সুপ্রিম কোর্টের

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিল্লিতে পাকড়াও করা পথকুকুরদের ছেড়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ, যে সকল পথকুকুরগুলিকে প্রশাসনের তরফে পাকড়াও করা হয়েছিল, তাদের নির্বীজকরণ ও র‍্যাবিসের টিকাকরণের পর আবার নিজ নিজ জায়গায় ছেড়ে দিয়ে আসতে হবে।
    অবশ্য যে সকল পথকুকুরগুলি ইতিমধ্যেই র‍্যাবিসে আক্রান্ত হয়েছে এবং তাদের আচরণ আগের তুলনায় উগ্র হয়ে গিয়েছে, সেই সব পথকুকুরগুলিকে এখন মুক্ত করার প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে।
    এর আগে দুই সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দিতে হবে। তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হবে। পশুপ্রেমী এবং পশুকল্যাণ সংগঠন, বিভিন্ন এনজিও এই রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চ বদল করে দেন।