গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National পাঁচিল টপকে সংসদ ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি

    পাঁচিল টপকে সংসদ ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে সংসদের ভিতরে ঢুকে পড়েছেন এক ব্যক্তি। যদিও পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলে। বর্তমানে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন সংসদে লুকিয়ে ঢোকার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি, তা জানার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সংসদের ভিতরে ঢুকে পড়েন।
    কোনও দরজা দিয়ে নয়, প্রথমে গাছ বেয়ে, তারপর পাঁচিল টপকে সংসদের ভিতরে ঢুকে পড়েন। পাঁচিল টপকে নতুন সংসদ ভবনের গরুড় দ্বার পর্যন্ত পৌঁছে যান ওই ব্যক্তি। সংসদের ভিতরেই প্রায় ঢুকে পড়ছিলেন, ঠিক তার আগে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলে। আধিকারিক সূত্রে খবর, রেল ভবনের দিক থেকে পাঁচিল টপকে নতুন সংসদ ভবনের ভিতরে ঢুকে গরুড় দ্বার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন।
    ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরও সংসদে এমন নিরাপত্তায় গাফিলতি ধরা পড়েছিল যখন বছর কুড়ির এক যুবক সংসদের পাঁচিল টপকে ঢুকে পড়েছিল। সিআইএসএফ জওয়ানরা তাঁকে ধরে ফেলে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তাঁর কাছ থেকে।