গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs মেট্রোর সূচনায় মোদী, আমন্ত্রণপত্র বিলি সুকান্ত-র

    মেট্রোর সূচনায় মোদী, আমন্ত্রণপত্র বিলি সুকান্ত-র

    0
    80
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মেট্রো প্রকল্পের সাফল্য কামনায় দমদম গোরাবাজারে কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে পুজো দিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি দমদমে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র পথচলতি মানুষের মধ্যে বিলি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
    যশোর রোড মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইনে নোয়াপাড়া-বারাসত নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর স্টেশন, অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা স্টেশন এবং গ্রিন লাইনের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এসপ্ল্যানেড স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এরপর দমদমে সভা রয়েছে তাঁর। সেই সভায় যোগদানের জন্য দমদম গোরাবাজার এলাকায় পথচলতি মানুষের মধ্যে আমন্ত্রণপত্র বিলি করেছেন সুকান্ত মজুমদার।