
বিধানসভা নির্বাচনের আগে বাংলা প্রেম দেখাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় মেট্রোর উদ্বোধনে আসার আগেই আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি মেট্রোপ্রকল্পগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।
তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই এই মেট্রো প্রকল্পগুলোর টাকা অ্যালট করেছেন। এখন ভোটের আগে বাংলা প্রেম দেখাতে।
আসছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায় এই প্রজেক্টগুলোকে দশবছর পিছিয়ে দিয়ে কেউ এসে ফিতে কাটতেই পারেন।








