গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home North 24Pgs ভাষণ মোবাইলেও শোনা যায়, বেঙ্গালুরুর পথে ‘অভিমানী’ দিলীপ

    ভাষণ মোবাইলেও শোনা যায়, বেঙ্গালুরুর পথে ‘অভিমানী’ দিলীপ

    0
    88
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রধানমন্ত্রী কলকাতায় আসার আগেই বেঙ্গালুরু গেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর সভায়। আমন্ত্রণ না পাওয়ার কথা জানিয়েছিলেন। আর শুক্রবার সকালে বিজেপি নেতা রবিশঙ্করপ্রসাদের সঙ্গে দেখা করতে দমদম বিমানবন্দর থেকে বিমানে বেঙ্গালুরু যাওয়ার পথে অভিমানী সুর ধরা পড়েছে তাঁর কথায়।
    তিনি বলেছেন প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শোনা যাবে। তাঁর কথায় প্রধানমন্ত্রী কী বুঝবেন, না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিতে চান তিনি। তাঁর মত বহু কর্মকর্তা রয়েছেন বিজেপিতে। কার্যত অভিমানের সুরেই বলেছেন মোবাইলেও প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যায়। তার জন্য যাওয়ার দরকার কি আছে। দল যখন কাজ দেবে, তখন লেগে পড়বেন।
    দলে নিজের অবস্থান বোঝাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন তিনি রিজার্ভ ফোর্সের মত থাকেন। অর্ডার এলেই কাজে নেমে পড়েন। এর আগে দুর্গাপুরের সভাতেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। সেদিন দিল্লিতে ডেকে পাঠিয়েছিল শীর্ষ নেতৃত্ব।