উত্তাল বঙ্গোপসাগর, আবার নিম্নচাপের চোখ রাঙানি

0
146
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশের উপর নতুন ঘূর্ণাবর্ত। সেখান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে বিস্তৃত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল পর্যন্ত।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নেবে। আর তার প্রভাব পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গে। শনিবার থেকে শুরু হয়ে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রের দাবি, সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপর, ঝাড়গ্রাম, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা জেলায়। রবিবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে কলকাতাতেও। শুক্রবার থেকেই জলপাইগুড়ি ও আলিপুরদায়ের শুরু হয়েছে বৃষ্টি।
রবিবার পর্যন্ত ওই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার পর্যন্ত ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।