
মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহরের স্কটি চালক এক চিকিৎসককে পিষে মেরেছে একটি বেপরোয়া ট্রাক। জানা যাচ্ছে, খানাখন্দে ভরা ভিওয়ান্ডি শহরের বানজারপট্টি এলাকায় রাস্তায় পড়ে যান চিকিৎসক নাসিম আনসারি।
সেই সময়ই ঘাতক ট্রাকটি এসে তাঁকে পিষে দেয়। ঘটনার পর এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন ও পুর কর্তৃপক্ষ। আরও জানা যাচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ এপিজে আবদুল কালাম ফ্লাইওভারের মেরামতির কাজ চলছে। ফ্লাইওভারটি বন্ধ থাকার কারণে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ভারী যান চলাচলের জন্য ওই রাস্তাটি ব্যবহার করা হচ্ছে। যে পথে চিকিৎসকের দুর্ঘটনা ঘটেছে। কিন্তু রাস্তার অবস্থা মোটেও ভাল নয়। গর্তে ভরা এই সড়কে ভারী যান চলাচলের ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।








