গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে গুলির লড়াইয়ে মৃত দুষ্কৃতী, পলাতক ছিল ১৪ বছর

    উত্তরপ্রদেশে গুলির লড়াইয়ে মৃত দুষ্কৃতী, পলাতক ছিল ১৪ বছর

    0
    77
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ১৪ বছর পলাতক থাকার পর উত্তরপ্রদেশের আজমগড়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত দুষ্কৃতী শঙ্কর কনৌজিয়ার। তার মাথার দাম ছিল এক লক্ষ টাকা। ২০১১ সাল থেকে পালিয়ে বেড়াচ্ছিল শঙ্কর কনৌজিয়া।

    বারাণসী পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পায়, আজমগড়ে দলবল নিয়ে হাজির হয়েছেন শঙ্কর। বড় কোনও কাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। খবর পেয়েই ইনস্পেক্টর পুনীত সিংহ পরিহারের নেতৃত্বে আজমগড়ে পৌঁছোয় বারাণসীর পুলিশের এসটিএফ। তাদের দাবি, পুলিশের উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে শঙ্কর। হামলার মুখে পড়ে পাল্টা গুলি চালায় পুলিশও।

    দু’পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে গুরুতর জখম হন শঙ্কর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।