
নিউ গড়িয়ার পর এবার বেলেঘাটায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার দেহ। মাকে মারধর করে খুনের অভিযোগে আটক করা হয়েছে ছেলেকে।
জানা গিয়েছে বেলেঘাটার কবি সুকান্ত সরণি এলাকার ওই বাড়িতে বৃদ্ধা এবং তাঁর ছেলে থাকতেন। দুপুরে সেই বাড়িতেই রক্তাক্ত অবস্থায় বছর ৬৫-র নন্দিতা বসুকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। মুখ থেকে গড়াচ্ছিল রক্ত। এরপরেই খবর দেওয়া হয় বেলেঘাটা থানায়। প্রতিবেশিদের দাবি ছেলে মানিকের সঙ্গে প্রায় রোজ অশান্তি লেগেই থাকত নন্দিতা বসুর। অভিযোগ বচসার মধ্যেই বৃদ্ধারে মারধর করেন মানিক। আর তাতেই মৃত্যু হয়েছে নন্দিতার।
এমনটাই মনে করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মানিককে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
