এসআইআর-সিএএ-র ফুল ফর্মই জানে না তৃণমূল: শুভেন্দু

0
160
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর, সিএএ-র ফুল ফর্মই জানে না তৃণমূল। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের বইপ্রকাশ অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন পহেলগাঁওয়ে নিহত কলকাতার বাসিন্দা নিহত বিতান অধিকারীর স্ত্রীকে সিএএ সার্টিফিকেট দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত ৪০ হাজার মানুষ সিএএ-র জন্য আবেদন করেছেন। ভবিষ্যতে আরও বাড়বে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়নি। কাউকেই রাজ্য থেকে বিতাড়িত করা হয়নি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআরের আড়ালে এনআরসি করার ষড়যন্ত্র চলছে।

রাজ্যের বিরোধী দলনেতার দাবি এনআরসি-র ভয় দেখিয়ে ২১, ২৪-র ভোটে ফায়দা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-র বিধানসভা ভোটেও এই অস্ত্র ব্যবহারের চেষ্টা করছেন।