গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National সব ধরনের ক্রিকেটকে আলবিদা চেতেশ্বর পূজারা-র

    সব ধরনের ক্রিকেটকে আলবিদা চেতেশ্বর পূজারা-র

    0
    184
    ছবি সৌজন্যে : এক্স

    সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। রবিবার সোশ্যাল মিডিয়া অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছে সৌরাষ্ট্রের ব্যাটার। দেশের হয়ে ১০৩টি টেস্ট এবং ৫টা একদিনের ম্যাচ খেলেছেন পূজারা। জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন।

    লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ২২ গজে আর দেখা যাবে না চেতেশ্বর পূজারাকে। ৩৭ বছর বয়সি পুজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। সদ্য বাদ পড়েছেন দলীপ ট্রফির দল থেকেও। সেই হতাশাতেই সম্ভবত অবসরের সিদ্ধান্ত।

    সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, দেশের জাসি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, দেশের জন্য নিজের সেরাটা উজার করে দেওয়া, সব অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তবে সব ভালো জিনিস একটা সময় শেষ হয়। সাদা বলের ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও সনাতনী টেস্ট ব্যাটার হিসাবে পূজারা ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন।