ক্যানিংয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

0
218
ছবি সৌজন্যে : নিজস্ব
বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। ঘটনার জেরে শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি গ্রামে।
জানা গিয়েছে বছর তিনেক আগে বছর ২৪-র নাজির মোল্লার সঙ্গে বিয়ে হয় ২২ বছরের রিষ্কির। বিয়ের পর থেকে ঠিকঠাক চললেও বছর খানেক ধরে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। প্রতিবেশিদের দাবি স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে এই সন্দেহে প্রায় রোজই দুজনের মধ্যে ঝামেলা হত। শনিবার রাতেও দুজনের মধ্যে ঝগড়া বাধে। অভিযোগ তখনই রিঙ্কিকে গলা টিপে খুন করে আত্মহত্যা করেন নাসির।
রবিবার সকালে বাড়ি থেকে স্বামী, স্ত্রীর দেহ উদ্ধার হয়। রিক্ষির দেহ খাটে পড়েছিল। ওই ঘরেই ঝুলন্ত অবস্থায় মেলে নাসির মোল্লার দেহ। ঠিক কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।