শেখ হাসিনাকে দিয়েই শুরু করার দাবি ওয়েইসি-র

0
142
ছবি সৌজন্যে : এক্স

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের ,এআইএমআইএম-র প্রধান ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, ভারত সরকার সত্যি সত্যিই যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক।

তাকে দিয়েই শুরু হোক এ অভিযান।আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়েইসি বলেছেন, শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। উল্লেখ্য,২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। ওয়েইসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? একইসঙ্গে লোকসভার সদস্য ওয়েইসি বলেছেন,বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত।

নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়েইসি বলেন, একদিকে একজন বাংলাদেশিকে আমরা এ দেশে থাকতে দিচ্ছি। তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। সমস্যা সৃষ্টি করছেন।