গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International হৃদয় পরিষ্কার করার বার্তা ইসহাক দারের

    হৃদয় পরিষ্কার করার বার্তা ইসহাক দারের

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বাংলাদেশে সফররত পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দারের বার্তা, সকলে হৃদয় পরিষ্কার করুন। কারণ ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। সামনে দিকে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি। পাশাপাশি ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দু বার সমাধান হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

    রবিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদেশমন্ত্রী পর্যায়ে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠক করেছেন বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার। তাঁদের একান্ত বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়।

    বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি পাক বিদেশমন্ত্রী ইসহাক দার বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইস্যু দু-বার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে সমাধান হয়।