গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ঢাকায় ৩ দিনের বৈঠকে বিএসএফ-বিজিবি শীর্ষকর্তারা

    ঢাকায় ৩ দিনের বৈঠকে বিএসএফ-বিজিবি শীর্ষকর্তারা

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার বৈঠকে বসছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি মেজর জেনারেল মহম্মদ আসফারুজ্জমান সিদ্দিকি এবং অন্যান্য শীর্ষকর্তারা। ২৮ অগস্ট ঢাকায় চলবে সেই বৈঠক।

    গত বছর অগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই নিয়ে দ্বিতীয় বার বৈঠকে বসতে চলেছে দুই দেশ। বিএসএফের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে ভারতীয় জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্তের পরিকাঠামো, বিএসএফ জওয়ানদের উপর হামলার বিষয় নিয়ে মূলত আলোচনা হবে বৈঠকে। তবে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে বৈঠকে আলোচনা হবে কি না, ওই বিবৃতিতে তা স্পষ্ট করে বলা হয়নি।

    অন্যদিকে সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে সে দেশে মানুষজনকে ফেরত পাঠানোর বিষয়টি বা পুশ-ইন আলোচনায় তুলতে পারে বিজিবি। গত ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ২০ তারিখে দিল্লিতে বৈঠকে বসেন বিএসএফ এবং বিজিবি কর্তারা। সোমবার ঢাকায় আবার বৈঠকে বসবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদল।