গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs অনুপ্রবেশ: গ্রেফতার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার

    অনুপ্রবেশ: গ্রেফতার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আরিফুর জামানকে গ্রেফতার করা হয়েছে। আরিফুর জামান এখন বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে সাসপেন্ডেড। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে শনিবার রাতে ভারতে ঢোকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার প্রাক্তন পুলিশ অফিসার আরিফুর জামান। তাঁর বাড়ি বাংলাদেশের নেহাল পাহাড়িতে। ভারতের প্রবেশের কোনও কাগজপত্র না থাকায় সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে বিএসএফ। এরপর স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। জেরায় জানা গিয়েছে হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপন করেছিলেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সীমান্ত লাগোয়া গ্রামে আশ্রয় নিয়েছিলেন।

    শনিবার রাতে ঝড়-বৃষ্টির সুযোগে সীমান্ত পেরিয়ে স্বরূপনগর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন। তখনই হাকিমপুর সীমান্ত চৌকি সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করে বিএসএফ। প্রাণে বাঁচতেই তিনি ভারতে ঢুকেছেন বলে দাবি করেছেন আরিফুর জামান।