গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নয়ডা হত্যাকাণ্ড: নিক্কির স্বামী পর গ্রেফতার শাশুড়িও

    নয়ডা হত্যাকাণ্ড: নিক্কির স্বামী পর গ্রেফতার শাশুড়িও

    0
    80
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    উত্তরপ্রদেশের নয়ডায় নিক্কি ভাটিকে পণের দাবিতে জ্বালিয়ে মারার ঘটনায় স্বামী বিপিন ভাটির পর গ্রেফতার করা হয়েছে তাঁর শাশুড়ি সন্স দয়াবতীকে। রবিবারই পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে গুলিতে আহত হয় সে।

    এর পর কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়েন শাশুড়ি। অভিযোগ, নিক্কি ভাটিকে দীর্ঘদিন ধরে পণ চেয়ে নির্যাতন করা হচ্ছিল। রবিবার সকালে নিক্কির স্বামী বিপিনকে নিয়ে তদন্তে বেরিয়েছিল পুলিশ।অভিযোগ, আগুন ধরাতে যে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, সেই বোতল উদ্ধারের জন্যই বিপিনকে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই আচমকা পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে পালাতে যায় সে। একাধিকবার সতর্ক করার পরও না থামায়, গুলি চালায় পুলিশ। বিপিনের পায়ে গুলি লাগে। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে নির্লজ্জভাবে বলে- তার কোনও অনুতাপ নেই। সে কাউকে মারিনি। ও নিজেই মারা গিয়েছে। নিক্কিকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে- এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সবকিছুর সাক্ষী তার ছোট ছেলে।

    নিক্কির বাবা জানিয়েছেন, মেয়েকে বাঁচাতে বারবার পণের দাবি মেটানো হয়েছিল। প্রথমে স্করপিও গাড়ি, পরে বুলেট বাইক- সবই দেওয়া হয়েছিল। তবু থামেনি নির্যাতন। সম্প্রতি তাদের পরিবারের কেনা মার্সিডিজ চেয়েছিল বিপিন। দাবি পূরণ না হওয়ায় এই চরম পরিণতি, অভিযোগ নিক্কির পরিবারের।