গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International হামাস যুদ্ধবিরতি মানলেও গাজা দখল : নেতানিয়াহু

    হামাস যুদ্ধবিরতি মানলেও গাজা দখল : নেতানিয়াহু

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,প্যালেস্টাইনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও গাজা দখল করবেন।

    স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে তিনি এ কথা বলেছেন। নেতানিয়াহু বলেছেন, তাঁরা গাজার যুদ্ধ শেষের কাছাকাছি।হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলেও তাঁরা গাজার নিয়ন্ত্রণ চালিয়ে যাবেন।তিনি বলেছেন, যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দেয়। অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব বন্দিকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তাঁর লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা ও ইসরায়েলকে একটি ভিন্ন ভবিষ্যৎ দেওয়া এবং বিশ্বাস করেন তাঁরা তা অর্জনের কাছাকাছি।

    তিনি আরো বলেছেন,আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে সামরিক নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার লক্ষ্যকে সম্পূর্ণ সমর্থন করছেন।