গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs মহারাষ্ট্রে মৃত পরিযায়ী শ্রমিক, অসমেও 

    মহারাষ্ট্রে মৃত পরিযায়ী শ্রমিক, অসমেও 

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে গোলাম মণ্ডলকে তুলে নিয়ে গেছিল মহারাষ্ট্র পুলিশ। দু’মাস আগে চার দিন আটকে রেখে মহারাষ্ট্র পুলিশ অত্যাচার করে বলে অভিযোগ।
    পরবর্তীতে হাবড়ায় বাড়ি ফিরলে গোলাম মণ্ডল অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয়েছে হাবরা হাসপাতালে। পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও ফের অসুস্থ হয়ে পড়ে এবং রবিবার মৃত্যু হয় বারাসত হাসপাতালে। এদিকে, অসমে কাজ করতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাকদ্বীপের উচ্চশিক্ষিত পরিযায়ী শ্রমিক সোমনাথ জানা-র। এ রাজ্যে তথা কাকদ্বীপে সেইভাবে কোন কাজ না পেয়ে পরিবারের আর্থিক অনটনের জ্বালায় উচ্চশিক্ষিত ছেলে অসমে কোম্পানিতে পরিযায়ী শ্রমিকের কাজে যায়। বাড়িতেই অসুস্থ বাবা-মা এবং একমাত্র বোন। তাদের দেখভাল করার জন্য বাধ্য হয়ে নিজের রাজ্যে কোনও কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছিল গত প্রায় পাঁচ বছর ধরে। এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।
    অসুস্থ হয়ে পড়েন বাবা মা। এদিকে, দেশ বাঁচাও গণমঞ্চের পাঁচ জন সদস্য দেখা করেছেন মৃত পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডল-র বাড়িতে।