গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে একই নৌকায় ফিজি : প্রধানমন্ত্রী

    ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে একই নৌকায় ফিজি : প্রধানমন্ত্রী

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ফিজির কূটনৈতিক সম্পর্কে দু দেশের যৌথ ভূমিকার উপর জোর দিয়ে বলেছেন, ভারত ও ফিজি সমুদ্রের দূরত্বে বিভক্ত হলেও, দু-দেশের উচ্চাকাঙ্ক্ষা একই নৌকায় চলছে।
    তিনি আরও বলেছেন, ভারত গ্লোবাল সাউথের উন্নয়ন যাত্রায় সহযাত্রী এবং একটি এমন বিশ্ব ব্যবস্থার নির্মাণে অংশীদার, যেখানে গ্লোবাল সাউথের স্বাধীনতা, ধারণা এবং পরিচয় সম্মান পাবে। কোনও কণ্ঠস্বর উপেক্ষিত হবে না এবং কোনও দেশ পিছিয়ে থাকবে না।
    প্রধানমন্ত্রী মোদী দু-দেশের এই সম্পর্ককে আরও জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে।