গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National প্রয়াত কন্নড় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু

    প্রয়াত কন্নড় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স

    প্রয়াত জনপ্রিয় কন্নড় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু। মাত্র ৫৫ বছর বয়সেই মৃত্যু হয়েছে তাঁর। কর্ণাটকের উদুপি জেলার কুন্ডাপুরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীনেশ ম্যাঙ্গালুরু। তবে তাঁর আকস্মিক মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

    দীনেশ তাঁর স্ত্রী ভারতী এবং দুই ছেলে, পবন এবং সজ্জনকে রেখে গিয়েছেন। কন্নড় সুপারস্টার যশের ব্লকবাস্টার ছবি কেজিএফ-এ বোম্বে ডনের ভূমিকায় অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন দীনেশ। দীনেশের পারিবারিক সূত্রে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, গত এক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। অভিনেতার পরিবার জানিয়েছেন, মঙ্গলবার তাঁর মরদেহ লাগেরেতে তাঁর বাসভবনের কাছ রাখা হবে, জনসাধারণ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। একই দিনে সুমনহল্লি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। থিয়েটারের পটভূমি থেকে চলচ্চিত্র জগতে উঠে এসেছিলেন দীনেশ, পর্দায় খলনায়কের ভূমিকাতেই তিনি সর্বাধিক পরিচিত ছিলেন।

    পর্দায় তাঁর শক্তিশালী পার্শ্ব চরিত্র এবং চিত্তাকর্ষক নেতিবাচক অভিনয় ভক্তদের মন জয় করেছিল। তিনি রিকি, উলিদাভারু কান্দাখে, কেজিএফ, রানা বিক্রম, আম্বারি, সাভারি, ইন্থি নিন্না প্রীথিয়া, আ দিনাগালু, স্লাম বালা, দুর্গা, স্মাইল এবং শুভম সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন।