গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ৫০ শতাংশ শুল্কের আগে মঙ্গলে হাইভোল্টের বৈঠক

    ৫০ শতাংশ শুল্কের আগে মঙ্গলে হাইভোল্টের বৈঠক

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স

    বুধবার থেকে মার্কিন বাজারে প্রবেশকারী ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরে হাই প্রোফাইল বৈঠক ডাকা হয়েছে।

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে বিদ্যমান ২৫ শতাংশের শুল্কের প্রভাব নিয়ে রফতানিকারক সংস্থা এবং রফতানিতে সাহায্যকারী সংগঠনগুলির পরামর্শ নিচ্ছে। উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে।

    ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়।